প্রথমবারের মতো বিএনপির অনুষ্ঠানে জাইমা রহমান

প্রথমবারের মতো বিএনপির অনুষ্ঠানে জাইমা রহমান
ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রথমবারের মতো বিএনপির কোনো দলীয় অনুষ্ঠানে অংশ নিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সেই অনুষ্ঠানে তার বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

রোববার ইউরোপীয় দেশগুলোতে বিএনপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের ভার্চ্যুয়াল সভা হয়। এতে বাংলাদেশ থেকে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল।

লন্ডন থেকে সভায় যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমান। সভায় প্রবাসীদের ভোটার করা ও ভোটদান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এতে অংশ নিয়ে জাইমা রহমান বলেন, ভোট প্রক্রিয়া নিয়ে বিএনপির প্রবাসী নেতাদের মতামতকে দলের কেন্দ্র গুরুত্বের সাথে দেখছে। এ সময় তিনি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী ও মওদুদ হোসেন পাভেলের বক্তব্যের কথাও তুলে ধরেন।

আরও পড়ুন

প্রবাসীদের ভোট প্রক্রিয়া সম্পর্কে জাইমা রহমান বলেন, একে অন্যকে সহযোগিতা করতে হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করে যেতে হবে।

এর আগে জাইমা রহমান কখনো সরাসরি বিএনপির কোনো সভায় অংশ নেননি। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছিলেন। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন সদস্যের ওই প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।

প্রসঙ্গত, জাইমা রহমান বাবা-মায়ের সাথে ২০০৮ সালে লন্ডন যান। সেখানে তিনি স্কুল পর্যায় থেকে শুরু করে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন এবং লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad