প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার সোহেল কারাগারে

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার সোহেল কারাগারে
সোহেল উদ্দিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালত-১৫ এর বিচারক নাজনীন আক্তার তার জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালত সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় আগে জামিনে ছিলেন সোহেল উদ্দিন। গত মাসে মামলার বিচার শুরু হয়। আজ মামলার কার্যক্রম চলাকালে তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। একই দিনে তার বিরুদ্ধে করা আরও দুটি মামলার বিচার কার্যক্রম শুরুর তারিখ নির্ধারিত ছিল।

মামলার নথি অনুযায়ী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল উদ্দিন ২০১৭ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি এসএমপির কোতোয়ালি মডেল থানায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।

আরও পড়ুন

নথি সূত্রে আরও জানা গেছে, সোহেল একের পর এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০১৯ সালে ফেসবুকে বগুড়ার গাবতলী উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী রিফাত জাহান স্নিগ্ধার সঙ্গে তার পরিচয় হয়। ২০২২ সালের ৩০ এপ্রিল ৩ লাখ টাকা মোহরানায় তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্নিগ্ধা জানতে পারেন, সোহেল এর আগে আমিনা কিবরিয়া মিশু নামে এক নারীকে বিয়ে করেছেন।

একপর্যায়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তী সময় যৌতুক দাবি, নির্যাতন ও প্রতারণাসহ নানান অভিযোগে স্নিগ্ধা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে চারটি মামলা করেন।

এ ছাড়া ঢাকার শাহজাহানপুরের সহকারী কর কমিশনার (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোসা. তানজিনা সাথী বাদী হয়ে তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। পরে তিনি থানায় আরেকটি মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad