বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
Advertisement
Advertisement

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে উপজেলার ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যার পর সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এদের মধ্যে ১১ শিক্ষার্থী প্রচণ্ড পেটে ব্যাথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সুস্থ হয়ে ওঠে।

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থ হওয়ার সঙ্গে ডিম খাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা অস্বাস্থ্যকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসাকা পাবনা নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুকতি নামের এক ব্যক্তির মাধ্যমে ওই বিদ্যালয়ে খাবার সরবরাহ করে থাকে। তবে তাদের কারও যোগাযোগের নম্বর স্কুল কর্তৃপক্ষ এই প্রতিবেদককে দিতে পারেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad