পোষা কুকুরকে হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

পোষা কুকুরকে হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
যশোরে প্রতিবেশীর বিরুদ্ধে পোষা কুকুরকে হত্যার অভিযোগ করেছেন কুকুরটির মালিক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরে একটি পোষা কুকুরকে হত্যার অভিযোগ এনে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন কুকুরটির মালিক।

বুধবার বিকালে যশোরের কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন সদরের আবাদকচুয়া গ্রামের রবিউল ইসলাম।

তিনি প্রতিবেশী জীবন দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, যশোর সদর উপজেলার আবাদকচুয়া গ্রামের গাজীপাড়া এলাকার ইমান আলী গাজীর ছেলে রবিউল ইসলামের একটি কালো রঙের পোষা কুকুর ছিল। কুকুরটি প্রায়ই তার মুদি দোকানের সামনে থাকত।

মাঝে মাঝে সেটি প্রতিবেশীদের বাড়ির দিকেও চলে যেত। এ নিয়ে প্রতিবেশী জীবন দাস গত ২৭ নভেম্বর রবিউলকে কুকুরটিকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন রবিউল ইসলাম।

আরও পড়ুন

গত দুই দিন ধরে কুকুরটির সন্ধান না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউল জানতে পারেন, জীবন দাসের বাড়িতে কুকুরটি মৃত অবস্থায় ছিল এবং তার শ্বশুর সেটি পাশের একটি বাগানে ফেলে দেন। বুধবার দুপুরে বাগানে গেলে কুকুরটির গলায় রশি বাঁধা মৃতদেহ দেখতে পান তিনি।

রবিউল ইসলাম অভিযোগে বলেন, পরিকল্পিতভাবে তার পোষা কুকুরটিকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে জীবন দাসের স্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন।

যশোর কোতোয়ালি থানার এসআই মো. আল আমিন বলেন, ‘আজ বিকালে থানায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তি সঙ্গে করে মৃত কুকুর এনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad