গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল উদ্ধার

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল উদ্ধার
গাইবান্ধা গ্রামীণ ব্যাংকের সামনে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোমরপুর পলাশবাড়ী শাখার গ্রামীণ ব্যাংক থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য ৪টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় তারা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব-১৩ রংপুরের সদস্যরা ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

এ বিষয়ে র‍্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিস্ক্রিয় করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad