জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশনসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন করা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর জমা দেওয়া প্রতিবেদনে বেতনের বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে।
এতে আরও বলা হয়েছে, কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।


