পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পেট্রোবাংলা | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে গ্যাস সংযোগ বা পুনঃসংযোগ দেওয়া, গ্যাস বিল মওকুফ করা, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, ঠিকাদারের বিল অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতি এবং বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন।

দুদক আরও জানিয়েছে, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে যে রফিকুল দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তদন্ত কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন এবং রফিকুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad