পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি

পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি
পূর্বাচল থেকে ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে ৯টি জবাই করা ও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে অভিযান চালানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একদল অসাধু ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশ্যে অন্তত ২১টি ঘোড়া সেখানে নিয়ে আসে, যার মধ্যে ৯টি জবাই করা হয়। ভোরে প্লট মালিক বিষয়টি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে প্রথমে র‍্যাব এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জবাই করা মাংস মাটিচাপা দেওয়া হয় এবং জীবিত ঘোড়াগুলো হস্তান্তর করা হয়।

ওসি বলেন, ‘চক্রটি জবাই করা মাংসকে দুটি অটোর মাধ্যমে পূর্বাচল ৩০০ ফিট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গরুর মাংস বলে বিক্রির পরিকল্পনা করছিল।’

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad