ময়মনসিংহে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে।

আটকরা হলেন মো. আব্দুল কাদের (৫৫), মো. মাজহারুল (৩০) এবং মো. ইমরান ইসলাম (২৫)। তারা একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহরুদ্দিনের সঙ্গে আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন

ঘটনার দিন বিকাল ৫টার দিকে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আমান মিয়ার মা আছিয়া বেগমকে আলম মিয়া মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে মারধর করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ওই দিন রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad