ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামের বাসিন্দা হজরত আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, অটোরিকশা নিয়ে ভিটিবাড়ী বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন

পরে জিয়াউর নামে এক ভ্যানচালক তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের চাচাতো ভাই ফরহাদ।

খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad