প্রত্যক্ষ ভোটে সভাপতি ও মহাসচিব নির্বাচনের আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।
গত ৯ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন হারুন আল রশীদ এবং মহাসচিব পদে নির্বাচিত হন জহিরুল ইসলাম শাকিল।
নতুন কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ৪৫ জন সহসভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক, সহসাংগঠনিক, সম্পাদকীয় ও বিভিন্ন বিভাগীয় পদ মিলিয়ে মোট ২৭৬ জন চিকিৎসক নতুন কমিটিতে স্থান পেয়েছেন। বিগত কমিটির মহাসচিব আব্দুস সালামকে ‘এক্স অফিসিয়ো সদস্য’ হিসেবে এ কমিটিতে সদস্য রাখা হয়েছে।
এ ছাড়া দলটি ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে।


