বন্যার জন্য দায়ী ‘ফ্যাসিস্ট সরকারের’ অপরিকল্পিত উন্নয়ন: রিজভী

বন্যার জন্য দায়ী ‘ফ্যাসিস্ট সরকারের’ অপরিকল্পিত উন্নয়ন: রিজভী
Advertisement
Advertisement

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং এত মানুষের প্রাণহানি ঘটেছে।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝ দিয়ে যে সড়ক নির্মাণ করা হয়েছিল, তা হাওরের স্বাভাবিক পানি প্রবাহকে বাধাগ্রস্ত করেছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে।

তার দাবি, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতেই এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

রিজভী আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল, যার ফলে সুন্দরবন সংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এ সময় তিনি বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর