জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শুক্রবার বিকেলে বান্দরবান শহরে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলটি বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করা, এই মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরি ও সদস্য সচিব জাবেদ রেজা নেতৃত্ব দেন।
মৌন মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরি বলেন, ‘যারা শহীদ এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে বিশেষ ব্যবস্থা নিতে হবে।’
নিজেদের দলকে ক্ষমতায় আনার জন্য আগামী দিনগুলোতে বিএনপি কর্মীদের সতর্কভাবে কাজ করার আহবান জানান তিনি।


