পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ফটো
Advertisement
Advertisement

পরিবর্তিত পরিস্থিতির পর পুলিশ বাহিনী জনগণের আস্থা অর্জন করতে পেরেছে এবং সেভাবেই পুলিশকে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মাঠপর্যায়ে প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট তুলে দেন।

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুততম সময়ে উদঘাটনের মতো অনন্য কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

বেসরকারি সংস্থা টিআইবির সাম্প্রতিক মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা মূলত পেপার কাটিংয়ের ভিত্তিতে প্রতিবেদন করে মতামত দেয়, তাদের নিজস্ব কোনো অনুসন্ধান নেই।’

শৃঙ্খলা বজায় রাখার কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেসব পুলিশ সদস্য বা কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad