পুলিশের ঢাকা রেঞ্জে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

পুলিশের ঢাকা রেঞ্জে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঈদুল আজহা শেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে পুলিশের ঢাকা রেঞ্জের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিম মল্লিক।

ছবি: সৌজন্যে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও প্রতিনিধিরা। এ ছাড়া পুলিশ কর্মকর্তা, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অনেক পুলিশ সদস্য উৎসবের সময়ও পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকেন।

এ ধরনের আয়োজন তাদের কর্মব্যস্ত জীবনে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি করে এবং পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad