পুরান ঢাকায় সোহাগ হত্যা: ১২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

পুরান ঢাকায় সোহাগ হত্যা: ১২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনা | ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার নতুন দিন ধার্য করেন। এর আগে, গত ২০ জানুয়ারি মামলাটির তদন্তে ত্রুটি বিচ্যুতি থাকায় অধিকতর (পূর্ণাঙ্গ) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিন অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এজন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ মামলার অধিকতর তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বর্ধিত করতে আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটি সাবেক পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান তদন্ত শেষে গত ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় পুলিশ প্রবিধান ৪৪৪ বিধি মোতাবেক মামলা তদন্তে ত্রুটি বিচ্যুতি সংক্রান্তে ব্রিফ করেন।

আরও পড়ুন

মামলাটির ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে ডকেট প্রাপ্ত হয়ে অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের স্বার্থে মামলা তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বর্ধিত করা একান্ত প্রয়োজন।

মামলার সূত্রে জানা গেছে, গত জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামের ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

পর দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ডিসেম্বর ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় পুলিশ। এদের মধ্যে ১৩ আসামি কারাগারে আসামি পলাতক রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad