পিরোজপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

পিরোজপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১
নাজিরপুর থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুলাল (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ৮ সদস্যের একটি ডাকাত দল স্থানীয় নাজমুল হাসানের বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা গৃহকর্তা ও তার পরিবারকে জিম্মি করার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাত দুলালের ধারালো অস্ত্রের আঘাতে নাজমুল ও তার ছেলে আহত হন। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলেন।

অন্য ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুলালকে স্থানীয়রা ধরে ফেলেন। উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহত দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।

ওসি আরও জানান, গুরুতর আহত গৃহকর্তা নাজমুল ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad