পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে ঢাকা বোর্ড

পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে ঢাকা বোর্ড
এইচএসসি পরীক্ষার ফল দেখছেন ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: শামীম উস সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের শীর্ষে অবস্থান নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে আছে এই বোর্ড।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দকার এহসানুল কবির।

ঢাকা শিক্ষা বোর্ডে অংশ নেওয়া ২ লাখ ৯২ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৪ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী। উত্তীর্ণ ১ লাখ ৮৮ হাজার ৭৮৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৬৩ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

পাসের হারে দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন, যার মধ্যে ৩৭ হাজার ৬৬ জন উত্তীর্ণ হয়েছে।

সম্মিলিত ১১ বোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ শিক্ষার্থী।

এইচএসসির ফল জানার পর ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর উচ্ছ্বাস। ছবি: শামীম উস সালেহীন/টাইমস

অন্যদিকে, সব বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন।

আরও পড়ুন

রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ এবং উত্তীর্ণ ৭৭ হাজার ৭৪২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ, ১ লাখ ১ হাজার ৮৮৮ পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৫৬০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৭ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে উত্তীর্ণ ৬০ হাজার ৮৮২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ এবং উত্তীর্ণ ৩৯ হাজার ৯৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন।

কাঙ্ক্ষিত ফল পাওয়ার পর চট্টগ্রামে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: মোহাম্মদ জায়েদ

যশোর বোর্ডে পাস করেছে ৫০ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী এবং উত্তীর্ণ ৫৬ হাজার ৫০৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন।

গত বছর পাসের হারে শীর্ষে ছিল সিলেট বোর্ড, আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম অবস্থানে ছিল ঢাকা। এবার দুই ক্ষেত্রেই শীর্ষে উঠে এসেছে রাজধানীর বোর্ডটি।

এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৬১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬২ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেয় ৮৬ হাজার ৬০১ শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ৭৫ দশমিক ৬১ শতাংশ আর জিপিএ -৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন।

একনজরে উচ্চমাধ্যমিকের ফল

বোর্ড নিবন্ধন পরীক্ষার্থী মোট পাস পাসের হার (%) জিপিএ-৫
ঢাকা ২,৯৫,১১৭ ২,৯২,১৬০ ১,৮৮,৭৮৩ ৬৪.৬২ ২৬,০৬৩
রাজশাহী ১,৩৪,১৪৩ ১,৩০,৮৮৭ ৭৭,৭৪২ ৫৯.৪০ ১০,১৩৭
কুমিল্লা ১,০১,৯৭৭ ৯৯,৫৭৬ ৪৮,৬৫৭ ৪৮.৮৬ ২,৭০৭
যশোর ১,১৬,৮০৯ ১,১২,৫৭৪ ৫৬,৫০৯ ৫০.২০ ৫,৯৯৫
চট্টগ্রাম ১,০২,৯৭০ ১,০১,৮৮৮ ৫৩,৫৬০ ৫২.৫৭ ৬,০৯৭
বরিশাল ৬১,৪৮১ ৫৯,২৩৯ ৩৭,০৬৬ ৬২.৫৭ ১,৬৭৪
সিলেট ৬৯,৯৪৪ ৬৯,১৭২ ৩৫,৮৭১ ৫১.৮৬ ১,৬০২
দিনাজপুর ১,০৮,৬৫৯ ১,০৫,৮৯১ ৬০,৮৮২ ৫৭.৪৯ ৬,২৬০
ময়মনসিংহ ৭৯,২৩৭ ৭৫,৮৫৫ ৩৯,০৯৬ ৫১.৫৪ ২,৬৮৪
মাদ্রাসা ৮৬,৬০১ ৮২,৮০৯ ৬২,৬০৯ ৭৫.৬১ ৪,২৬৮
কারিগরি ১,১০,১৭২ ১,০৫,৬১০ ৬৬,১৮৫ ৬২.৬৭ ১,৬১০
মোট ১২,৬৭,১১০ ১১,১৫,৬৬১ ৭,২৬,৯৬০ ৫৮.৮৩ ৬৯,০৯৭

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad