ঢামেকের পাশে তিনজনের মরদেহ উদ্ধার

ঢামেকের পাশে তিনজনের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর বলে জানা গেছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, ‘ঢামেকের জরুরি বিভাগের সামনের দেয়ালের পাশে একজন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পাশে আরও দুজনকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের মৃত অবস্থায় পাই।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো দাবিদার না পাওয়া গেলে আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad