পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীসহ শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। আহতদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অন্যজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত সাত থেকে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad