পানিতে ডুবে এক পরিবারের ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে এক পরিবারের ২ শিশুর মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নদীতে ডুবে মারা যাওয়া শিশুদের নাম তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭)। জোবায়ের তিন্নির চাচাতো ভাই।

ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিললের মেয়ে তিন্নি। জোবায়ের পিতার নাম আলমগীর হোসেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান, বেলা দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে দুই ভাইবোন। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর নদীতে অভিযান চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ব্যাপারে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad