পহেলা বৈশাখের উদযাপন ঘিরে মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষে মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যাল স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


