আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান সামুসুজ্জামান সামু

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান সামুসুজ্জামান সামু
সামুসুজ্জামান সামু।
Advertisement
Advertisement

রংপুর উন্নয়ন কর্তপক্ষের (আরপিডিএ) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামুসুজ্জামান সামু।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপ সচিব গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী মো. সামসুজ্জামান সামুকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সামসুজ্জামান সামু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার এই নিয়োগের জন্য আমি মহান রাব্বুল আল আমিনের কাছে শুকরিয়া আদায় করছি। উন্নয়ন বঞ্চনার রংপুরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে যা যা প্রয়োজন সেটা আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে করতে চাই। আমি আশা করি তৃণমূলের উন্নয়নের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হবো ইনশাল্লাহ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর