কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ‘ক্যালগেরি ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগেরি ম্যারাথন।
কানাডার স্থানীয় সময় রোববার (২৪ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশ নেন।
ফুল ম্যারাথন (অর্থাৎ ৪২ দশমিক ২ কিমি) ক্যাটাগড়িতে ২৫০০ প্রতিযোগীর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন।
তাদের মধ্যে ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট নাট্য নির্দেশক জাহিদ হক এবং সংগীত শিল্পী শারমিন ইয়াসিন অংশ নেন পূর্ণ ম্যারাথন (ফুল ম্যারাথন) দৌড়ে এবং উদ্যোক্তা খোকন শিকদার অংশ নেন অর্ধেক ম্যারাথন দৌড়ে (হাফ ম্যারাথন), মুনতাহির আহমেদ দীপ এবং শুভ্র দাস অংশগ্রহণ করেন পাঁচ এবং ১০ কিলোমিটার দৌড়ে |

নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক বলেন, ‘কানাডার মাটিতে এ এক অন্যরকম অনুভুতি। একটিভ লিভিং এ অভ্যস্ত হতে এবং প্রেরণা জাগাতে ম্যারাথন দৌড়ের বিকল্প নেই।’
উল্লেখ্য, বিশ্বব্যপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ক্রমেই জনপ্রিয় উঠছে। স্থিতিশীল অবস্থা সরাসরি মৃত্যু না ঘটালেও যন্ত্রনির্ভর আমাদের দৈনন্দিন স্থবির জীবন চর্চা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রধান হুমকি। এ থেকে পরিত্রাণ পেতে একটিভ লিভিং বা সচল জীবন যাত্রার বিকল্প নাই। আর তাই তো প্রবাদে আছে- ‘গতিই জীবন, স্থিতিই মরণ।’


