নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে

নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার সকালে কড়া নিরাপত্তায় নেওয়া হয় সিএমএম আদালতে। ছবি: ফোকাস বাংলা
Advertisement
Advertisement

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে তাকে আদালতে নেওয়া হয়।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূইয়া তাকে কারাগারে রাখার আবেদন জানান। আসামি পক্ষের আইনজীবী নুসরাতের জামিন চান। তবে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর বিরোধিতা করেন তার জামিনের।

শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করেন।

রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

বিমানবন্দর থেকে নুসরাতকে আটকের পর তাকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।

শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয়েছিল তার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad