যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর মৃত্যু

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর মৃত্যু
Advertisement
Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত
সালাউদ্দিন (২৬) নামের এক শিবির কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। গত ২১ জুন বিকাল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে যুবদলের নেতাকর্মীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। একই ঘটনায় ওইদিন সাইফুল ইসলাম নামের এক শিবির নেতা মারা যান। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি বোনারপাড়া শিমুল তাইড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মুকুলের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়। এরপরই বোনারপাড়া চৌমাথায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিনের ওপর ধারালো হামলা চালানো হয়।

ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। পরে তাদের মধ্যে শিবির নেতা সাইফুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

শিবির কর্মী সালাউদ্দিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা। তিনি বলেন, দীর্ঘ ৪৭ দিন চিকিৎসাধীন শেষে আজ তিনি মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad