থাইল্যান্ডের স্কুলে গোলাগুলি, বহু হতাহতের শঙ্কা

থাইল্যান্ডের স্কুলে গোলাগুলি, বহু হতাহতের শঙ্কা
গোলাগুলির ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হচ্ছে। ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

ব্যাংককের উপকণ্ঠে একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় এ পর্যন্ত হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ননথাবুরি প্রদেশের ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ননথাবুরি প্রাদেশিক পুলিশের প্রধান দেচরাপি কংদি জানান, হামলাকারী নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরে হামলাকারীও নিহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, হামলার সময় শিক্ষার্থীটি স্কুলের ভেতরেই অবস্থান করছিল। তবে হামলার উদ্দেশ্য বা কীভাবে তার হাতে অস্ত্র এলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে স্কুলের বাইরে শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের কান্নায় ভেঙে পড়তে এবং একে অপরকে সান্ত্বনা দিতে দেখা গেছে।

ডেবসিরিন স্কুল থাইল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের একটি। ১৮৮৫ সালে রাজা চুলালংকর্ন ব্যাংককে মূল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশজুড়ে এর একাধিক শাখা রয়েছে।

থাইল্যান্ডে বন্দুক আইনে কঠোর বিধিনিষেধ থাকলেও বেসামরিক অস্ত্র মালিকানার দিক দিয়ে দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যতম । সাম্প্রতিক বছরগুলোতে এখানে একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad