পরীমণির শুকরিয়া

পরীমণির শুকরিয়া
Advertisement
Advertisement

পরীমণির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন তার নানা। শতবর্ষী নানা শামসুল হক গাজী ছিলেন তার শক্তি, সাহস, চলার পথের অনুপ্রেরণা। যেকোনো বিপদ-আপদে নানাই ছিলেন তার একমাত্র আস্থার জায়গা ছিল। প্রতিদিন তার ঘরে ফেরার অপেক্ষায় থাকতেন নানা। দুই বছর আগে চিরদিনের জন্য পরীমণিকে ছেড়ে চলে গেছেন তিনি।

সম্প্রতি ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমণি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফেরার সময় ঘরের দরজা খুলে দেয় তার দুই সন্তান। বিষয়টি তাকে আবেগপ্রবণ করেছে। ফেসবুক পোস্ট দিয়ে ভক্তদের সাথে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন পরী।

পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর!’

তিনি খোদার কাছে শুকরিয়া জানিয়ে লেখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রুপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমণি সর্বশেষ চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় করেন। এটি ২০২৪ সালে মুক্তি পায়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad