পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যবীমা চালু করল ডিএনসিসি

পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যবীমা চালু করল ডিএনসিসি
পরিচ্ছন্নতা কর্মীদের হাতে স্বাস্থ্যবীমা কার্ড তুলে দিচ্ছে ডিএনসিসি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রথম দফায় দুই হাজার ৪৬৭জন পরিচ্ছন্নতা কর্মীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হয়েছে।

রোববার গুলশানের নগরভবনে স্বাস্থ্যবীমা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে স্বাস্থ্যবীমা কার্ড তুলে দেওয়া হয়।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি মনে করি সকল সরকারি-বেসরকারি অফিসে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা থাকা উচিত। সরকারি দপ্তর হিসেবে আমাদের কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় আনতে পেরে আমরা গর্বিত।’

ঢাকার আয়তন ও জনসংখ্যা বাড়লেও সে তুলনায় কর্মী সংখ্যা খুবই কম উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনবল নিয়োগের পাশাপাশি বিদ্যমান কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি। বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে কাজ করেন। তাই তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

এ ছাড়া ডিএনসিসির নিয়মিত কর্মীদের পাশাপাশি আউটসোর্সিংয়ের আরও ৫ হাজার কর্মী এবং মশকনিধন কর্মীদেরও পর্যায়ক্রমে এই স্বাস্থ্যবীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ডিএনসিসির প্রশাসক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদা ফাউন্ডেশন মোহাম্মদ ফজলুল হক এবং হেড অফ মার্কেটিং, রেকিট বাংলাদেশ সাবরিন মারুফ তিন্নি প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর