হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে অবরোধ
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি। রোববার দুপুর ২টায় চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকা ব্লকেড করা হয়েছে।

রোববার দুপুর ২টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

অবরোধের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু ঘটনার এতদিন পরও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার না করা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ।

আরও পড়ুন

মামুনুর রশীদ নামে এক আন্দোলনকারী বলেন, হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন সংগঠক। তার কণ্ঠ চিরতরে থামিয়ে দিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

পারভেজ রেজা নামের একজন বলেন, ‘অত্যন্ত দুঃখজনক বিষয় জুলাইয়ের অন্যতম অগ্রনায়ক ওসমান হাদিকে হত্যার দুই সপ্তাহ পরও অর্নত্ সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ। আমরা মনে করছি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।’

তিনি বলেন, ‘নতুন ব্রিজ অবরোধ আমাদের শেষ কর্মসূচি নয়। প্রশাসন যদি দ্রুত বিচার নিশ্চিত না করে, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

অবরোধ চলাকালে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad