ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৫৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্রগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৪৭ জন, সিলেট বিভাগে সাত জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন। এ ছাড়া চলতি বছরে মোট ১৪৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৬ হাজার ৬৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৫৪ জন চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ৪১৩ জনের মৃত্যু হয়।


