চাকরি হারালেন শিক্ষানবিশ ৬ সহকারী পুলিশ সুপার

চাকরি হারালেন শিক্ষানবিশ ৬ সহকারী পুলিশ সুপার
পুলিশ বাহিনীর লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১ তম ব্যাচের শিক্ষানবিশ ছয়জন সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপসারণ হওয়া ছয়জন হলেন মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ।

উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণে আছেন। তবে আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর আগেই চাকরি থেকে অপসারিত হলেন ছয়জন শিক্ষানবিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর