হামে আরও ৩ মৃত্যু, মোট ১০২২

হামে আরও ৩ মৃত্যু, মোট ১০২২
ছবি: সৈয়দ মাহামুদুর রহমান/টাইমস
Advertisement
Advertisement

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত একদিনে আরও তিনজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক ও নিশ্চিত হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জন। সন্দেহজনক হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ৯২২ জনের এবং নিশ্চিত হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ১০০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯০৫ জন সন্দেহজনক হাম রোগী এবং ৬৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে তিনজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ৪৫৬ জন। এরপর চট্টগ্রামে ১৬৬ জন, বরিশালে ৭৮, খুলনায় ৭৪ এবং ময়মনসিংহে ৫৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ঢাকায় দুইজন এবং চট্টগ্রামে একজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকাদান কভারেজ দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর