পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার

পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাখের আলী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকালে তারা নিখোঁজ হয়। পরে বিকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃত শিশুরা হলো বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জেসমিন খাতুন (৮) ও চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে জেসমিন ও ইসরাত পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানান, বেলা পৌনে ৩টার দিকে জেসমিনের ও সাড়ে ৪টার দিকে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়। নদীতে পানি ও স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ওই দুই শিশুর মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর