বিশ্বকাপে পর্তুগালকে নিয়ে ‘খুবই আশাবাদী’ রোনালদো

বিশ্বকাপে পর্তুগালকে নিয়ে ‘খুবই আশাবাদী’ রোনালদো
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে রওনা দেওয়ার আগে দারুণ ইতিবাচক থাকার কথা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার লিসবন ছাড়ার আগে পর্তুগাল অধিনায়ক বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে এই টুর্নামেন্টে যাচ্ছি।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা নিজের শারীরিক অবস্থা ভালো দাবি করে বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। কঠোর পরিশ্রমের কারণে কিছুটা ক্লান্তি থাকলেও আমি শারীরিকভাবে ফিট।’

বর্তমান দলটিকে নিয়ে আশাবাদী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি খুব ইতিবাচক। আশা করি সবকিছু ভালো হবে। আমরা দারুণ পারফর্ম করব। বর্তমান প্রজন্মটি বেশ ভালো । এটি পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে।’

আরও পড়ুন

টুর্নামেন্টের কৌশল নিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচটি ভালোভাবে শুরু করা। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’

১৭ জুন হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

৪১ বছর বয়সি রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছেন। তবে অনেকের মতে, তার উপস্থিতি রবার্তো মার্তিনেজের শক্তিশালী দলের স্বাভাবিক খেলায় বাধা হতে পারে। সম্প্রতি চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই ২-১ ব্যবধানে জিতেছে পর্তুগাল, তবে রোনালদো কোনো গোল পাননি।

ইতিহাসে পর্তুগালের সেরা সাফল্য ১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন। আর চার বছর আগে কাতার বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad