পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ, জরুরি সংবাদ সম্মেলন বুধবার

পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ, জরুরি সংবাদ সম্মেলন বুধবার
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

এদিন সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বেলা ৩টায় এই সংবাদ সম্মেলন করবেন তিনি। নির্ভরযোগ্য একটি সূত্র টাইমস অব বাংলাদেশকে জানিয়েছে, সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

সূত্র জানায়, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার সাক্ষাৎ নিয়ে রেখেছেন আসিফ মাহমুদ।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো ক্ষুদে বার্তায় এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মীদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছেন। যেহেতু বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এজন্য এর আগে আগে নিজের পদত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি।

আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দেবেন বলে গুঞ্জন থাকলেও সেটার সম্ভাবনা কম। কারণ, এনসিপি ইতোমধ্যে নিজেরা জোট করেছে।

গুঞ্জন ছিল, আসিফ মাহমুদ বিএনপিতে যোগদান করতে পারেন। এতে তাকে ঢাকা-১০ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে পারে। যদিও ওই আসনে ইতোমধ্যে বিএনপি রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad