পতেঙ্গায় ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করল কোস্ট গার্ড

পতেঙ্গায় ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করল কোস্ট গার্ড
অভিযানে জব্দ করা বিদেশি মদ | ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ভোরে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ‘অভিযান চলাকালীন মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাব্বির আলম সুজন আরও বলেন, ‘কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad