পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
যৌন হয়রানির অভিযোগে আটক হবিবর রহমান | ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ের বোদা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হবিবর রহমান নামের এক প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে অভিভাবকরা।

রোববার বিকালে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার টাইমস অব বাংলাদেশকে জানিয়েছে, সকালে ওই ছাত্রী তার বোনকে বিদ্যালয়ে পৌঁছে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে দোতলায় গিয়ে অন্য শিশুদের পড়া দেখিয়ে দিতে বলেন। পরে সেখানে গিয়ে ওই শিক্ষক তাকে যৌন হয়রানি করেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে গণধোলাই দিয়ে অফিস কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

আরও পড়ুন

খবর পেয়ে বিকালে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার, বিচার এবং বিদ্যালয়ের অন্য শিক্ষকদের বদলির দাবি জানিয়েছেন।

ইউএনও টাইমসকে বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে বহিষ্কার এবং অন্য শিক্ষকদেরও বদলির প্রক্রিয়া চলছে।’

ওসি টাইমসকে জানান, প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ইতঃপূর্বেও ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছিল বলে অভিভাবকরা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad