নোয়াখালী বার নির্বাচনে সাদা প্যানেলের ৯ ও নীল প্যানেলের ৫ জন জয়ী

নোয়াখালী বার নির্বাচনে সাদা প্যানেলের ৯ ও নীল প্যানেলের ৫ জন জয়ী
নোয়াখালী বার নির্বাচনে বিজয়ীরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে ১৫ পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেলের’ নয়জন এবং বিএনপি সমর্থিত ‘নীল প্যানেলের’ পাঁচজন জয়ী হয়েছেন। এ ছাড়া জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সদস্য পদে একজন বিজয়ী হন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোশাররফ হোসেন মাসুদ। এ ছাড়া সাদা প্যানেল থেকে কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল, ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ ও সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান জয় পেয়েছেন।

অন্যদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে জয়ী হন এ. বি. এম জাকারিয়া। এ ছাড়া এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন। লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন। সদস্য পদে নুর আলম, শুভসহ প্রমুখ বিজয়ী হন।

এ ছাড়া জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ইমরান (সবুজ) নামে একজন জয়লাভ করেন।

গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বারের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বুধবার ভোরে ফলাফল প্রকাশিত হয়। ভোটে ৬২৭ জন প্রার্থীর মধ্যে ৬১৩ জন ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজনসহ ৪৬ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad