টেকনাফ সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ

টেকনাফ সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ
মরদেহ ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে আসা তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতের উত্তর লম্বরী ও মিঠাপানির ছড়া নৌঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সৈকতের তীরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad