মানিকগঞ্জে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলার এক ভাড়া বাসা থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার চর বেউথা এলাকায় মো. রফিকুল ইসলামের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত শহিদুল ইসলাম শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনা বাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad