নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
খবর পেয়ে আজ সকালে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের একটি দল। ছবি: ফায়ার সার্ভিস
Advertisement
Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাস থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঠানো একটি বার্তা থেকে এ তথ্য জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও পরিচয় জানানো হয়নি।

আরও পড়ুন

বার্তায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানিয়েছেন, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও বলেছেন, খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেছে। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু। ছবি: টাইমস

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad