নেত্রকোনায় সালিশ বৈঠকে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত

নেত্রকোনায় সালিশ বৈঠকে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জেলার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে গ্রাম্য সালিশ বৈঠকে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন (৪৬) ওই গ্রামের মৃত জুলমত আলীর বড় ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোশাররফ হোসেনের সঙ্গে তার ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু হলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত মোজাম্মেল হোসেন বড় ভাইকে সজোরে ধাক্কা দেন। ধাক্কায় মোশাররফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন বলেন, ‘নিহত মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad