নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আকাশ মিয়া (২৫)। তিনি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধান খেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান জানান, বজ্রপাতে আকাশ মিয়ার মৃত্যু হয়েছে।
দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


