নীলফামারীতে রেললাইন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে রেললাইন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নীলফামারীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর আনুমানিক বয়স ৪৫ বছর।

শনিবার সকালে সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে,  কখন কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad