নোয়াখালীতে আধিপত্য নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে আধিপত্য নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা
নোয়াখালী জেনারেল হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের নাম জানাতে পারেনি।

নিহত আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) চৌমুহনী পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলার হাজীপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চেরাং বাড়িতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরদিন দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে নিহত কাদেরের বিরোধ ছিল। এ ঘটনার জেরে শুক্রবার রাতে অজ্ঞাত কে বা কারা কাদেরকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এরপর মৃত্যু নিশ্চিত করে তাকে সেখানে রেখে পালিয়ে যায়। কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ চারটি মামলা রয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিহত যুবকের শ্বশুরের বরাত দিয়ে জানান, ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad