চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোহাম্মদ আকবর (৩৫) নামে এক যুবককে খুন হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিক এলাকার মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আকবর স্থানীয় একটি লোহার ডিপোতে কাজ করতেন।
নিহতের বোন জানান, রাতে মোটরসাইকেলে করে চার-পাঁচজন দুর্বৃত্ত এসে আকবরের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকবরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) শেখ সাদী টাইমস অব বাংলাদেশকে জানান, এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সময় হামলাকারীদের একজনও আহত হয়েছেন।


