জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোটের বিষয়ে এখনো কোনো দলের সঙ্গে বৈঠক করেনি বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার দুপুরে রংপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিষয়টি জানান তিনি।
শেখ হাসিনার আমলে গুম-খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যরা গুম-খুনের সঙ্গে জড়িত না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না। তাই র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।’
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনে সংস্কারের তাগিদ দেন আখতার হোসেন।
ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন আখতার হোসেন। পরে বিকালে নগরীর নব্দীগঞ্জে রংপুর জেলা ও মহানগর নেতাকর্মীদের গণসংবর্ধনা ও পথসভায় যোগ দেন তিনি।


