নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন চালু

নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন চালু
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশের কাছে জানানো যাবে।

সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যেকোনো বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে নগরবাসীকে নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির চালু করা হটলাইন নম্বরগুলো হলো–০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০।

একই সঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad