বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে জয়ী হলে জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না।  তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

আরও পড়ুন

এ সময় জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তা অন্যায়।

একই সঙ্গে জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে মন্তব্য করে এসব অপচেষ্টা উপেক্ষা করে সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad